IJ
IJCRM
International Journal of Contemporary Research in Multidisciplinary
ISSN: 2583-7397
Open Access • Peer Reviewed
Impact Factor: 5.67

International Journal of Contemporary Research In Multidisciplinary, 2026;5(3):752-754

ভারতবর্ষে দলিত আন্দোলন

Author Name: Joynob Islam;  

1. Former Student, Dept. Of History, Gour Banga University, West Bengal, India

Paper Type: research paper
Article Information
Paper Received on: 2026-05-01
Paper Accepted on: 2026-06-03
Paper Published on: 2026-06-11
Abstract:

খ্রিস্টপূর্ব 1500 অব্দ বৈদিক সভ্যতার যুগ থেকেই ভারতে শূদ্র নামে অস্পৃশ্য দলিত জাতির আত্মপ্রকাশ ঘটে। প্রাচীন হিন্দু সমাজে চারটি বর্ণব্যবস্থার একেবারে নিম্ন স্তরে রয়েছে দলিত বা শূদ্র জাতি। দলিতদের সামাজিক মর্যাদা এমন পর্যায়ে পৌঁছায় যে দলিতরা 4টি বর্ণব্যবস্থার বাইরে এসে দাঁড়াতে বাধ্য হয়। বর্ণ ব্যবস্থার বাইরে অবর্ণ হিসেবে তাদের পরিচিতি গড়ে ওঠে। দলিত মানুষরা সমাজ বহির্ভূত তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক স্থাপনকে উচ্চবর্নের লোকেরা অপবিত্র বলে মনে করতেন। এমনকি উচ্চবর্ণের লোকেদের কাছে দলিত নামক এই অস্পৃশ্য জাতির স্পর্শ, ছায়া মাড়ানো, তাদের কণ্ঠস্বর শোনা অপবিত্র বলে মনে করতেন। পরবর্তীকালে আরো বহু অগ্রসর ও অস্পৃশ্য জাতির উদ্ভব ঘটে। এই অগ্রসর শোষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত সম্প্রদায় ব্রিটিশ শাসনকালে দলিত নামে পরিচিতি লাভ করে। এই সময় তারা উচ্চবর্ণের নানা শোষণ ও অত্যাচারের শিকার হয় তাই দলিতদের কাছে ইংরেজ বিরোধিতার চেয়ে নিজেদের সামাজিক মর্যাদা লাভের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল। দলিত আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে অস্পৃশ্যতা। অস্পৃশ্যতার ছাপ দলিতদের মনে এমন বিরূপ প্রতিক্রিয়ার সূচনা করে যে প্রাথমিক সংগ্রামের সময় থেকেই অস্পৃশ্যতা অবমোচন এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মেলামেশা এবং মন্দির ও পূজা স্থানে সমান মর্যাদায় সামাজিক অংশগ্রহণই দলিত আন্দোলনের মূল বিষয় হয়ে ওঠে। দলিতদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি সমগ্র দেশজুড়ে মন্দিরে প্রবেশ আন্দোলনের মাধ্যমেই প্রস্ফুটিত হয়। এর পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনের “ভাগ করো এবং শাসন করো” এই নীতির প্রয়োগ হেতু একটি সম্প্রদায়কে সুযোগ দেওয়া ও অন্য সম্প্রদায়কে বঞ্চিত করার ক্ষেত্র থেকে সরকারি চাকুরী ও রাজনৈতিক আফিস এ যোগদান করার সুযোগের সুবিধা প্রাপ্তিকে ঘিরে দলিত আন্দোলন দানা বাঁধে। সূচনা লগ্ন থেকেই তাই দলিত-আন্দোলন নিজ সম্প্রদায়ের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে অসফল থেকেছে। সামাজিক সমতার বৃহত্তর প্রস্তাবিত দূরেই রয়ে গেছে। শুধুমাত্র কতিপয় সরকারি পদ ও রাজনৈতিক পদ প্রাপ্তিতেই এই দলিত আন্দোলন সীমাবদ্ধ থেকেছে। স্বাধীনতার পূর্বে ও স্বাধীনতার পরে ভারতীয় সমাজে দলিত আন্দোলনের এই রূপটিই সর্বাপেক্ষা আগে নজরে আসে।

Keywords:

Untouchability, caste system, Dalit, social and political rights, movement representation.

How to Cite this Article:

Joynob Islam. ভারতবর্ষে দলিত আন্দোলন. International Journal of Contemporary Research in Multidisciplinary. 2026: 5(3):752-754


Download PDF